লোকে যদি বলে, 'তুমি পাগল'?
তাহলে কি তুমি সত্যি পাগল!
লোকে যদি বলে, 'তুমি চোর'?
তাহলে কি তুমি সত্যি চোর!
লোকে যদি বলে, 'তুমি মূল্যহীন'?
তাহলে কি তুমি সত্যি মূল্যহীন!

কখনোই না।
কিন্তু যাদের আত্মসম্মান একটু বেশি,
তারা তো মনে আঘাত পাবেই।
এবার ধরুন অভিমানীদের কথা,
তাদের আঘাতটা অন্য রকম,
একেবারে অন্তরে গিয়ে লাগে।

সবাই তো এক রকম নয়-
আত্মসম্মান যার বেশি, সে কথা ধরবেই
আর যে অভিমানী, সে কথা বহন করে বেড়াবে।

যার অত মানের ব্যাপার নেই,
সে নিজেকে নিয়ে সদা সুখী।
যার অত ভাবনার সময় নেই,
জীবনের কাছে সে কখনো কোনো ঋণ রাখে না।