গরীবের গায়ে ময়লা লেগে-
আহা! ময়লাতেই তো জন্ম!
শত ঝাড়লেও তা যাওয়ার নয়।
দেহ মাটির সাথে মিশে,
তাই মনে মাটি লাগে না,
কেবল গায়ে লাগে।

বড়লোকে পরিষ্কার পরিচ্ছন্ন-
কাঁচের ঘরে জন্ম,
যাতে বাইরের ধুলো না ঢোকে ভিতরে!
বাসস্থান পরিষ্কার করার জন্য সারাদিনের লোক।
বাইরের পরিচ্ছন্নতা বেশি দেখলে
মনের পরিচ্ছন্নতা ফিরে দেখা হয় না-
বড়লোক তাই মনের দিকে ময়লা।