রুল শঙ্খজিৎ ভট্টাচার্য · কবিতা · 2023-09-12 · 552 ভিউ রুলটানা খাতায় লিখে কেউ লেখক হতে পারে না- গন্ডির মধ্যে লেখা ঠাঁই পেলে, সেই লেখা কখনো ফোটে না। লেখা বাঁধ ভাঙা বন্যা- সব আইন ভাঙাই তার ধর্ম। তাই যদি লেখক হতে চাও লেখো সাদা খাতায়। আর যদি কবি হতে চাও লেখো গাছের সবুজ পাতায়। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (4)