'এভাবে লিখো না
যে ঈশ্বর আমাকে আরো দুঃখ দাও,
যাতে আমি তোমার স্বরূপ চিনতে পারি।
লেখো,
আমি তোমায় চিনতে পারিনি বলেই
কি তুমি আমায় দুঃখ দিলে'?
'যত দুঃখ পাবে,
ততই লড়তে শিখবে দুঃখ থেকে বাঁচার জন্য।
লড়াকু প্রাণ কখনো হারে না-
তার জীবনের বাঁকে বাঁকে আত্মোপলব্ধি হয়।
আত্মোপলব্ধি ঈশ্বরের নানান রূপ।
যে চিরসুখী,
সে লড়ে কোথায়?
আর যে আগে থেকেই হেরে বসে আছে,
তার আত্মোপলব্ধি হবে কিভাবে'?
মন্তব্য (5)