আদর্শ এমন জিনিস
সে জীবনকে তোয়াক্কা করে না।
জীবনের মায়া সাংঘাতিক
সে তা মানে না।
ভেসে যায় দলিল, দ্রব্য ও দর্প-
নীতির ভিড়ে সংসার টেকে না।
সন্ন্যাসীর মতো সব হারিয়ে
দাঁড়ায় এসে মৃত্যর কিনারে, হার সে মানে না।
সব ভেসে গেলেও
আদর্শ ভাসে না।