১) পাঁচু গোপাল

মুখ যেন বাংলার পাঁচ,
ছয় বা সাত কভু নয়।
দেখলে পরে ভয় ভক্তি দূরের কথা,
কেবল করুণা হয়।
সব জানে, সব বোঝে,
ফাঁপা জীবন কেনা কালো টাকায়।
নিজের স্বার্থই সব-
অপরের জন্য না ভাবলে কী এসে যায়!
অপরের ভাত মেরে
নিজে সুখী নিজেরই ক্ষমতায়।

২) গোবর গণেশ

সকলে দেবতা ভাবলেও
আদৌ দেবতা নয়।
দেহ সুন্দর হলেও
গোবর ভরা মাথায়।
এই সিদ্ধিতে অহেতুক নেশা,
সফলতা কেঁদে হারায়।
অন্ধ মানুষের দেবতা
পাতালের ক্ষমতায় বড় হয়।
মান ও হুঁশ ভাসে জলে-
ভগবান হাসে লজ্জায়।