সব দিনই নারী দিবস,
বছরে এক দিন নয়।
তিনশো চৌষট্টি দিন নারীকে অন্ধকারে রেখে
মাত্র এক দিন সম্মান দেওয়ার অর্থ
নারীর প্রতি দয়া দেখানো।
কারোকে দয়া দেখিয়ে কখনও তাকে এগিয়ে আনা যায় না।
এগিয়ে আনতে গেলে
সারা বছর শ্রদ্ধা দেখাতে হয়।
সংসারে মায়ের অবদান বাবার থেকেও বেশি-
মায়ের পেটেই আমি হয়েছি, বাবার পেটে নয়।
এই কথাটি মনে রেখেই নারীর সাথে মেশা উচিত-
নারীকে অসম্মান করা মানে নিজের মাকে অসম্মান করা।
মন্তব্য (6)