আহা!
কখনোই ভাববেন না যে-
আমি হেরে গেছি।
ভাববেন আমি জিতবোই-
রাত শেষে যেমন সূর্যোদয়,
তেমনই হারের পর জিৎ।
লড়ে যান
আর ভাবুন আমি জিতবোই
একদিন না একদিন,
আজ না হোক কাল...

বিশ্বাস রাখুন নিজের প্রতি।
বিশ্বাস রাখুন নিজের কর্মের প্রতি।
বিশ্বাস রোখুন নিজের ক্ষমতার প্রতি।

হার যেমন জীবনের অঙ্গ,
জিৎ তেমনই জীবনের ভবিষ্যৎ।
মানুষের অঙ্গ প্রতঙ্গের সাথে জড়িয়ে তার ভবিষ্যৎ।
অঙ্গের চালনা করে এগিয়ে যান-
হারতে হারতেই জিতবেন
কারণ হারের পরিণতির ভিড়েই লুকিয়ে থাকে
জীবনের জয়গানের কৌশলময় স্রোতের ছন্দ ।