যাকে মেয়েটি ভালোবেসে বিয়ে করেছিল,
সে ছিল একটা আস্ত কবরখানা-
জীবন্ত মানুষকে গিলে নেয় মৃতদেহ হিসাবে:
তার সব প্রতিশ্রুতিই ছিল মিথ্যে |
মেয়েটির জন্য যে সম্বন্ধটা এসেছিল,
সে ছিল ঢেউ-এর উপর ঝিকমিক করা রোদ্দুর-
যেমন মানবিকতা রাঙায় দেবালয়ের ঐতিহ্য...
কিন্তু মেয়েটি ভালো ভাবে বোঝেনি
কারণ তার মনে তখন ছায়া পড়েছে কফিনের!
বুঝলো ও সব, তবে অনেক দেরিতে |
এখন আর হাত কামড়ে কী লাভ!
মন্তব্য (4)