খড়ের গাদায় শুয়ে থেকে
নেড়া পোড়া করছো রোজ?
প্রকৃতির ঝড়ো হওয়া পাইয়ে দেবে ফুল্কিকে ঠিক
তোমার ডেরার খোঁজ!

ডাল ভাত খাও ক্ষতি নেই,
হাড় মাংস চিবনো পাপ |
পাহাড়ী জোঁক রক্ত শুষবে-
পরিণতির অভিশাপ |