আমিতো আবেগহীন কবি-
আঁকবো না কারো ছবি,
এই হৃদয়পটে।
হয়েও কবি আঁকতাম ছবি-
ভালবাসায়, আর ছিল হবি,
যা আজ গিয়াছে টুটে।
"একা" থাকতেও একা-
চাই না তোমার দেখা,
দূর থেকেই দাও সেঁকা।
বিমুগ্ধ হবো না আর-
সৌন্দর্যে যার- তার!
বলবো না 'তুমি যে আমার'।
"একা" একাই থাক্-
ভালবাসা ঘুচে যাক,
হৃদয় হোক পুড়ে খাঁক্।
ভালবেসে হবো সুখী-
বলে কোন পোড়ামুখী,
কবিদের সেটা হয় কি?
ভালবাসার জলাঞ্জলি -
স্বপ্ন- বাসনা ফেলি,
দূরে কোথাও যাব চলি।
থাকব তখন একা-
আরে? তুমিও তো "একা"!
পারলে দিও সেঁকা!!!!!!

বিঃ দ্রঃ "একা" একজন রমনীর ডাক নাম।