জীবন আমার যাকনা চলে
দুঃখ তাতে নাই,
দুদিন হলেও ঈদের জন্য
বাড়ি যেতে চাই।

করোনা কিংবা এক্সিডেন্ট
ভয় নাহি করি,
বাড়ি আমায় যেতে দিন
পায়ে সবার ধরি।

এই হচ্ছে ডিজিটাল দেশ
আমার দেশের মানুষ।
থাকুক যতই মৃত্য ঝুঁকি
উড়ায় সদা ফানুস।

নিজের ভালোটাও বুঝিনা
ভালো কিছুও খুঁজিনা।
কারো নীতিকথাও শুনিনা
অন্য কাউকেও গুনিনা।

এমন ভাবেই চলছে দেশ
চলছে জনগণ।
দেখে এসব জ্বলে চোখ
ভাঙে হৃদয় মন।
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
প্রেক্ষাপটঃ করোনা মহামারীতেও ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের অপ্রত্যাশিত ঢল।
লেখার স্থানঃ ভৈরব, কিশোরগঞ্জ।
১৮ই মে ২০২০ ইং বিকেলঃ ৪.০০ ঘটিকা।