সমস্ত ব্যক্তিত্ব এখন আকাশ চুম্বী
রক্ত ঘাম শ্রম দৃষ্টির বাতাসে কষ্ট শীত
উষ্ণতার গায়ে গলাভাঙ্গা আফসোস;
তবু কেঁটে যাচ্ছে চন্দ্র রাত দিন
ভোরের গঙ্গা জল এখন বালুচর
ফসলের মাঠ শুধু ভাগীদারে হাহাকার-
অন্যায়ের ঠিকানা খুজেই পেলো না
স্বপ্ন গড়া ঘর সুখের ব্যর্থ সাগর;
ধুয়া তুলসীপাতার লজ্জাহীন কান্না
কে দেখে শয়তান মুখ ফিরে না।
২৩-১-২৫