একাকী নেশা আলমগীর সরকার লিটন · কবিতা · 2023-11-15 · 402 ভিউ আমি আকাশ নাড়ি পূর্ণিমা রাত ধরি- আঁধার আমাকে ছোঁয় না তবু একাই ঘুম পারি! পোকা মাকড় খায় না ইস তোকে দেখি না; আদুরি মাটি দেখো- দুর্বলা ঘাস একটু ভাব; জোনাকি আমি নই এটাই সত্য যে- আকাশ নাড়ি- পূর্ণিমা রাত ধরি- এটাই আমার একাকী নেশা। ১৫/১১/২৩ শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (8)