ইচ্ছে করে মুহাম্মদ রুমান · কবিতা · 2016-09-27 · 748 ভিউ ইচ্ছে করে অনেক দূরে সবুজ বনে ঘুরতে লাল পরীদের রঙিন ডানায় নীল আকাশে উড়তে । ইচ্ছে করে আকাশ জুড়ে মেঘের ভেলায় ভাসতে ফুল কলিদের রাঙ্গা ঠোঁটে ফুলের মতো হাসতে । ইচ্ছে করে জগতের সব অজানাকে জানতে সাগর সেচে মুক্তো-মাণিক মুঠোয় ভরে আনতে । শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (7)