শীত ও পথশিশু
ওদের কত কষ্টরে ভাই,
ওরা থাকে খালি গায়,
নতুন কিংবা পুরাতন,
জুতা নেই তাদের পায়।
জ্যাকেট-সোয়টার,শীতের টুপি,
মাফলার তারা কোথায় পায়?
কুড়ি টাকা দিয়ে জাম্পার কেনার,
ওদের নেইযে,কোন উপায়।
দু-মুঠো ভাত জোটেনা ওদের,
ওদের শীতে কি আসে যায়!!
ওরা পথের শিশু,ওরা গরীব,
এভাবেই ওদের, দিন কেটে যায়।
------
♦লেখা-০৪ জানুয়ারী,২০১৮
মন্তব্য (10)