সহস্র রজনী পার হয়েছে ,
রহস্যের ছায়া নিয়ে একে একে ;
কেটেছে বিনিদ্র সকালের অপেক্ষায়।
রহস্য ভাঙেনি কেবলি দিনের শেষ হয়েছে ,
সন্ধ্যা পেরিয়ে এসেছে ধুয়াশা রাত্রি ;
মিথ্যে সাহসের আড়ালে লুকিয়ে সত্য ভয়।
আবারো জেগে থাকা আবারো অপেক্ষা ,
এরপর একদিন গন্তব্যহীন হয়ে ;
নিরুদ্দেশ পথ যাত্রা।
মন্তব্য (5)