চার পাশটা আবেশের মতো ছিল,
আমি ডুবেছিলাম আকন্ঠ রঙিন নেশায়।
ভিন্ন মাত্রার অভিন্ন নেশায়। . তারপর?
তারপর কেটে গিয়েছে সময়।
বদলে গিয়েছে সবকিছু সে সময়ের অজুহাতে।
গুটিয়েছে আবেগ অক্টোপাস তার বাহুগুলো ।
উত্তাল হৃদপিন্ড হয়েছে শান্ত ;
একগেঁয়ে ধ্বনিতে সঞ্চালিত আজ জীবনী তরল।
একটা নির্লিপ্ততা নেমে এসেছে ,
কিছুটা অপরাধ বোধ সাথে করে।
নেশার ঘোর কেটে গিয়েছে বহু আগে ,
স্পষ্ট দৃষ্টিতে দেখি মলিন পৃথিবী।
যেখানে অমূল্য কিছু বেঁচে দিয়েছি ,
নির্মূল্য বেদনার বিনিময়ে।
তবুও যা পেয়েছি সঞ্চয়ের খাতায় জমা করেছি।
যা পাইনি তা আমার ছিলোনা বলে শান্তনা নিয়েছি।