কিছু একটা হোক রাশেদ খাঁন · কবিতা · 2018-01-28 · 978 ভিউ হোক না একটু দুরুত্ব, বিন্দু থেকে প্রান্তে। হোক কিছু ভুল, ইচ্ছায় বা অজান্তে। হোক একটু অভিমান, হোকনা একটু রাগ। দুঃখ বা সুখের কম-বেশি, হোকনা কিছু ভাগ। হোক কিছু খুনসুটি, হোক কিছু গল্প। ভালো থাকুক সে সবসময়, দুঃখ থাকুক অল্প। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (3)