ঘুমিয়ে যাও ঘুমকুমারী
ঘুমিয়ে যাও তুমি!
এতো রাত জেগে জেগে
করবে কি টা শুনি
ঘুমিয়ে যাও তুমি!
জেগে জেগে হয়ে ভ্রষ্ট
করবে শুধুই সময় নষ্ট!
তার চেয়ে বরং স্বপ্ন সাজাও
হরেক রকম বাজনা বাজাও!
পারলে বাজাও বিষের বাঁশি
হয়ে উঠো সর্বগ্রাসী!
খেলতে পারো খেলনা নিয়ে
দিতে পারো পুতুলের বিয়ে
সংগে শুধু আমায় নিয়ে
জোছনা মাখা আলো দিয়ে
গায়ে মাখো সুখ
স্বপন রাজ্যে কেও দিবেনা দুখ।
শাহ্জাদা আল-হাবীব
২৪.১০.২০১৭
মন্তব্য (12)