আজ নাই বা থাকলাম
বইয়ে মুখ গুজে
নাই বা থাকলাম
কলম জড়িয়ে
দুই আঙুলে
বিশ্লেষণের দেশে
আজ শুধু চোখের পলকে
আর হাসির ঝলকে
সারা ঘরে গন্ধে ম ম করা
পারফিউমটা নয়।
তার চেয়ে বরং চোখের কাজলটাই
অনেক কাফি হয়।
শক্ত করে ধরে রাখা
পিছলে যাওয়া হাত
নাকি তীব্র টানে ঘ্রাণ নেওয়া
ত্বকের নিশ্বাস
দুটোই যদি জড়িয়ে থাকে
করে আষ্টেপিষ্টে
তবে আমি কোনটা নেব ?
বিস্তারিত নাকি জিস্টে ?
আজ নাই বা থাকলাম
হোয়াটস আপে অথবা
ফেসবুকের ওয়ালে
আজ শুধু মন মাখামাখি
না জানা সুরের
জেনে যাওয়া তালে
মন্তব্য (3)