আমাদের শুক্লপক্ষে ব্যস্ততা বাড়ে,
যেতে দেয় না অপেক্ষমান মানুষটির কাছে
হারাতে থাকে ছোট ছোট স্বপ্ন।
গল্প গুটিয়ে নেয় তার হাত
হারিয়ে যায় সব কথা
আবছা হয়ে যায় সেই মুখ।
অচেনা একটা ঘোরের মাঝে
আমাদের ব্যস্ততা বাড়ে
যেতে দেয় না অপেক্ষমান মানুষটির কাছে।
মন্তব্য (2)