মূল্য কত আনিসা নাসরীন · কবিতা · 2016-09-03 · 654 ভিউ একটা লাল বেনারশীর মূল্য কত? আমার থেকে বেশী আমাদের থেকে বেশী প্রথম কথা থেকেও বেশী হাতের মাঝে হাত থেকে বেশী নাকি কান্নার থেকে বেশী? অনেক দামী বুঝি! একটা জীবনের থেকেও বেশী? সাদা কাফনের থেকেও বেশী? শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (8)