সব কথা ওদের বলো না
ওরা বুঝবে না
ওরা হয় আমায় চিনে
নয়তো তোমায়
আমাদেরকে নয়।
দূরে যাওয়ার কোন কারণ দেখিওনা
ওরা বুঝবে না
হয়ত কেউ খুশিই হবে
নয়ত বাঁকাবে মুখ
নয়ত বলবে ভালোই হল
এটাই হোক সুখ।
ওরা হয় আমায় চিনে
নয়তো তোমায়
আমাদেরকে নয়।
জানতে চাইলে ওদের বলো
ভাল থাকুক সুখ।
মন্তব্য (6)