তুমি ।ছিলে মনের মাঝে
কোথাও আমি পাইনি।

তুমি ছিলে আমার চারিধারে
চেয়ে দেখি বারে বারে
তবু দেখতে পাইনি।

সদায় তোমায় দেখি আমি
হৃদয়মাঝে রাত্রিযামী
তোমায় খুঁজে পাইনি।

তুমি ছিলে গাছের আড়ে
আমি ছিলাম পুকুর পাড়ে
দেখতে তোমায় পাইনি আমি
কোথাও আমি পাইনি।