'"গোধূলির মেয়ে"'
এম.আই.ইমন
কোন এক গোধূলি বেলায়
তোমায় প্রথম দেখা।
এলোমেলো চুল বাতাসের সাথে খেলা করছিল,
তোমার ওই ঠোঁটের বেলকুনীতে ছিল অনবদ্য হাসি।
চোখগুলো ছিল ঠিক অপ্সরীর মত।
আকাশের গভীরতার মত ছিল তোমার দৃষ্টি,
তোমার চোখে হারিয়ে গিয়েছিলাম আমি।
তোমার কাছে হার মেনে ছিল গোধূলি।
কবিতার উপমায় হয়ত তোমার বৈচিত্র্য লিখে শেষ করা যাবে না।
কোন কবিই তার ব্যাখ্যা দিতে পারবে না।
তোমার সৌন্দর্য্য ভিঞ্চি কিংবা জয়নুল এর মত কেউ রংতুলিতে সীমাবদ্ধ করতে পারবে না।
তোমার তুলনা তুমি নিজেই
তুমি আমার দেখা এক ডুবন্ত গোধূলির মেয়ে।
মন্তব্য (13)