কারারুদ্ধ গতকালের সাথে আমি হাঁটছি ,
গন্তব্য কোথায় তা জানা নেই তবু হাঁটছি ;
মৃত পাতার উপর ভর দিয়ে হেঁটে চলেছি ।
রাস্তা সেতো যেকোন জায়গায় চলে যায় ,
আমার বিরল পদক্ষেপও ক্লান্ত হয়ে যায় ;
কাঙ্খিত গন্তব্যকে আজ বিদেশ মনে হয় ।
পদধ্বনির দীর্ঘশ্বাস নিয়েই নিরবে হাঁটছি ,
নিজের ভাগ্য মাঝে নিজেই বন্দী হয়েছি ;
নির্যাতিত আত্মায় ব্যথাও অনুভব করছি ।
আমি হাঁটছি সুন্দর আগামীর অপেক্ষায় ,
সফলতা আটকে যায় কাটা ভরা রাস্তায় ;
তবুও হাঁটছি সে পথ অতিক্রমের আশায় ।
মন্তব্য (4)