দু'টি প্রাণ
- মুহাম্মদ মোজাম্মেল হোসেন
নদীর ধারে একলা আমি
বসে আপন মনে ,
কেউ এসে বলে ভালোবাসি
দেখবো দু'নয়নে ।
ডাকবো তারে কোমল সুরে
মাখবো সুবাস গায়ে ,
রাখবো বেঁধে প্রেমের সুতোয়
উঠবো সুখের নায়ে ।
গোলাপ কলির কোমল পরশে
বিলিয়ে দেবো ঘ্রাণ ,
জুঁই চামেলী শিউলী পলাশে
রাঙাবো দু'টি প্রাণ ।
মন্তব্য (5)