রমনী জালনা খুলে দাও
সুদূর প্রান্তে গাছেদের ছায়াতলে কেউ নেই দাঁড়িয়ে
কেউ দেখবে না তোমায় আর,
হাসবেও না কেউ কখনো ---- তোমার সুন্দরতা দেখে ।
কেউ আসবে না জালনা না টোকা দিয়ে
সটান ঘরের ভিতর ----
দরজায় ঠোকা দেবারও কেউ নেই
শরৎকুমার তোমায় মিথ্যা বলেছে তার জানা নেই সব কথা ।
তুমি একাই থেকে যাও, কেউ আসবে না কাছে একত্র হ'তে
কখনো । কোনোদিন ।
09.04.2020 10:41 AM
মন্তব্য (13)