আজকের এই উজ্জ্বল প্রেমের ভাষা গুলি
ধূসর ইতিহাসের সাদা-কালো শব্দ হয়ে যাবে প্রিয়,
আমায় মনে রাখবে না হয়তো --- আমাকে দেখে থমকে যাওয়া
তোমার মুগ্ধ চোখ দুটি....
তবুও ফগ নেপোলিয়নের গন্ধ তোমার বুকের
আমার শরীরে বিন্দু বিন্দু ঘাম এনে দেবে,
শুধু বদলে যাবে তুমি আর তোমার দুনিয়া --- আমি নই প্রিয়তম ।
একটি বিশেষ স্মৃতি কথায় ----
হারিয়েও যেতে পারে এ কম্পিত মন, দু'নয়ন
আজকের মতন গভীর নদী আর প্রেমের উত্তাল জোয়ারে ।
কখনো গভীর রাতে, আঁখি জলে ধুয়েও দিতে পারি
তোমার ভালোবাসার এই মুখ খানি ---
হয়তো না ছুঁয়ে তোমায়,
হয়তো না ছুঁয়ে তোমায় ---
আজকেরই মতন সাজিয়েও রাখতে পারি প্রিয়তম
হৃদয় মাঝে তোমায় ।।
29.03.2018
মন্তব্য (3)