উপহারে পাওয়া ফুলে
কম্পিত ঠোঁটের "ভালোবাসি তোমায়" শুকনো
ডায়রির পাতা ভালোবেসে জাপটে ধরে !

কখনো প্রেমের স্বাদ নিতে
গোলাপ ছুঁলে, তোমার হাতের স্পর্শ
আলিঙ্গন করে ।

আজ শত প্রেমিক মৃত প্রেমিকার হৃদয় মাঝেই
তবু অজানা অনুভূতির কোলে
অযুত প্রেমিক-প্রেমিকা অজান্তে যায় ঢলে ।


07.01.2020 09:59 AM