আজকালকার মানুষের নাকি
টাকাই জীবন,টাকাই মরণ।
টাকার জন্যে করছে তারা
সকল যন্ত্রণাকে বরণ।
টাকার জন্যে লড়ছে তারা।
টাকার জন্যে মরছে তারা।
টাকার জন্যে করছে তারা
একে অপরকে অপহরণ।
টাকার জন্যে ধরছে আবার
গরীব ধনীর দুচরণ।
টাকার পিছে ছুটছে দুনিয়া
হন্যে হয়ে আমরণ।
মন্তব্য (10)