তুমি যদি নদী হতে,
আমি তবে ঢেউ হতাম।
সারাবেলা তোমার বুকে
উছাল করে বয়ে যেতাম।
যদি তুমি আকাশ হতে,
ধবল মেঘের ভেলা হতাম।
বারটি মাস তোমার বুকেই
আপন মনে ভেসে রইতাম।
একবার যদি বৃষ্টি হতে,
আমি সবুজ পাতা হতাম।
তোমার ছোঁয়ায় সতেজতা
নিজেকে আরো জাগিয়ে নিতাম।
কখনো যদি ঝর্ণা হতে,
আমি তার প্রপাত হতাম।
সব কিছু ছাড়িয়ে তোমায়
নদী করে সাগরে নিতাম।
যদি তুমি আমার হতে,
তবে আমি সিক্ত হতাম।
ভালবাসার মন কোটরে
দু'জন মিলে ঘর বাঁধিতাম
মন্তব্য (8)