অবেলায়
প্রতিদিন-ই-সূর্য অস্ত যায় গোধূলি লগ্নে;
আবার প্রতিদিন-ই- ভোর হয়, সূর্য উঠে
আশা মানুষকে এমনি বাঁচিয়ে রাখে!
প্রতিটা মানুষ-ই-একটি নতুন সকালের
প্রতিক্ষায় থাকে!
সে ভাবে আজ নইতো কাল
আমার জীবনের সুন্দর সমাপ্তি ঘটবে!
কিন্তু মানুষের জীবনে এমনটা
প্রাপ্তি ঘটে না!
অসমাপ্ত জীবনে, অবেলায় ডুবে যায় তরী!
এ কেমন খেলা খেলছেন তিঁনি!
এ অমোঘ সত্যে আমরা সকলেই
বাঁধা পড়ে আছি!
মন্তব্য (6)