তুমি নেই তাই
মুহাম্মদ রাশেদ
দিগন্তে চেয়ে দেখো
আকাশ কালো হয়েছে
মেঘগুলো কান্না হয়ে
ঝরে গিয়েছে
তুমি নেই তাই বেদনারা আমায়
অশ্রুশিক্ত করেছে।
মাঝে মাঝে পিছনে দেখো
আমার স্মৃতিরা করে আনাগোনা
আজো ভালোবাসা খোজে তোমায়
মন থাকে আনমনা
তুমি দূরে তাই দূরত্বরা আমায়
দূরে ঠেলেছে।
কত গল্প আছে কিছু স্মৃতি আছে
তোমাকে আজো করে স্বরণ
শুধু নেই তুমি বড় একা আমি
একাকিত্ব করেছি বরণ
তুমি ভূলে গেছো তাই নিশ্বতা আমায়
নিশ্ব করেছে।
মন্তব্য (8)