তৃষ্ণা পেলে যারে মোরা
কাছে নেই সবে টানি
সকল সময় প্রয়োজন তার
নাম হলো যে পানি।
পানির আছে অনেক নাম
সকলেই তা জানি
নামের ভিন্নতা থাকতে পারে
প্রয়োজন তা মানি।
আকাশেতে থাকলে তাকে
মেঘ বলে যে ডাকি
আকাশ হতে ঝরে পড়লে
বৃষ্টি বলে থাকি।
চোখে থাকলে অশ্রু বলি
ঝরে পড়লে কান্না
জল ছাড়া যে কোন কিছু
যায় না করা রান্না।
ভোর সকালে দেখলে তাকে
শিশির বলে সবে
যতো নামই থাকুক পানির
জীবন বাঁচে তবে।
মন্তব্য (10)