শুকতারা-সন্ধ্যাতারার মৃদু আলো
ইমারতের তৃতীয় হাত অজুহাত,
ওষ্ঠপুটে রাখতে প্রেম-বিন্দু কেন
চৌম্বকক্ষেত্রের ব্যাপ্তি অপেক্ষার
চেয়ে দীর্ঘ? কঠিন কটাক্ষে লিখিত
কড়চা মন-কথার ডায়েরি কবচ
ঝুলছে ডালিম গাছের মগডালে
বাতাসের তালে পেন্ডুলাম-মন।
গোমড়া মুখো গোমোস্তা খাজনা
চায়। ঝামা গা কড়া রোদে,
আদিরসের টপ্পাগান আজও
ফুরায়নি। দক্ষিণামুখী বাতাস
সুখ আমার শুকতারা-সন্ধ্যাতারা।