যেন ঘিয়ে ভাজা ফুলকো লুচি আলু-পটলের ডালনা মেখে মুখে পুরে দিলে,
তুমি যেন এমন
জিহ্বার এক সুতো উপরে ধরে রেখেছো তুলতুলে বার্গারটা, খেয়ে ফেললেই স্বাদ শেষ;
তুমি যেন এমন।
সরষে ইলিশের ঘ্রাণে জল ভর্তি মুখ, কাসুন্দি আর পোস্ত বাটা, আচার তেঁতুলের,
তুমি যেন এমন।
ফ্রিজে জমে যাওয়া পায়েস আয়েস করে খাওয়া শীতের সকালে, ছোট বেলার ভাবনা; ডালপুরির ভিতরে ডাল এল কী করে? উত্তর তোমাকে দেখে পেলাম,
তুমি যেন এমন।
ঝাল মুড়ির মসলাটা, তোমাকে ভাবনাটা
আমার নেশা,
তুমি যেন এমন।
মন্তব্য (4)