মনিহার রত্ন দিয়ে বেঁধো না এমন করে
এ মনিহার নয়তো আমার ফুলের বাসর ঘরে
মনিহারের মনি যত
আমায় বিঁধে অবিরত
আঘাতে তার ব্যথা জাগে স্বপ্ন ভেঙ্গে পড়ে।
প্রাণ কাঁদে মোর বনের সেই বনফুলের তরে
যাহার সাথে সারাজীবন কাটলো খেলা করে
আজ কেন তায় দূরে ফেলে
মনিহারের মালা দিলে
ভারী যে সে কন্ঠে আমার কথা চেপে ধরে।
মন্তব্য (8)