ভালোবাসা সুক্তির বুকে মুক্তা,
                বেদনায় জন্ম যাহার
ভালোবাসা এক আকাশ মুক্তি,
                কোনো আশা নয় কিছু পাবার।

যদি ভালোবাসো চোখে আসিবে জল,
তবু বলিবে না কখনো,
“পেলাম না, তাই এ জীবন নিষ্ফল!”