কাশ বনের পাশে সাঁঝের তারা · কবিতা · 2017-10-07 · 701 ভিউ শরৎ মেঘের ছায়ায় যার মনের কথা ভাসে দূর থেকে সে আসে আবছা আলোয় কাশ বনের পাশে দেখি তাকে হেঁটে সে যায় ঢেউ তুলে সাদা সাদা ফুলে দুলিয়ে আমার ব্যাকুল হৃদয়। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (14)