তুমি আসছ আমার পানে চেয়ে,
পথের ব্যথায় রক্তমাখা চরণ তবু
আপন মনে চলছো গো গান গেয়ে।
ক্লান্তিহীন শুনছ না যে কারো কথা,
পথকে বল, “যত পার দাওনা ব্যথা,
কিছুই আমার হবে নাকো তাতে।
চলেছি দেখতে তাকে যে আছে ঐ
আমার তরে তোমার অপর প্রান্তে
মেলে বসন নিখিল সুধা নিয়ে হাতে।
আমার সকল ব্যথা সে ঘুচাবে
হৃদয় রাখব যখন তার হৃদয় পাতে।”