আমি বন্দী এক রাজকন্যা
ঐ লাইটপোস্ট আর এই ছোট ঘরখানা
এরই মাঝে আমার সওদাগরী
কত অসুরের আনাগোনা
যুদ্ধে ক্ষতবিক্ষত রক্তরঞ্জিত আমার দেহ ...

তবু আমি আছি নির্ম্মল
অন্তরের অন্তকরণে শুদ্ধ উজ্জ্বল;

স্বপ্ন দেখি
একদিন আসবেই রাজকুমার
সব অসুরদের ধংস করে
পক্ষীরাজের পিঠে সওয়ার
আমার মুক্তি!