বালুচরে ঢেকে যাওয়া নদীর ভেতর ঠিকানা খুঁজি
খুঁজি আমার অতীত, ফেলে আসা দিনগুলি
সময়ের ইতিহাস সেখানে লেখা আছে
আমার সব বোধ, সত্ত্বা অথবা চেতনার কথা
আশা বিশ্বাস হতাশা ভালোবাসা
সবই আছে সেখানে
এ এক স্রোত বহু যুগের ওকূল থেকে
প্রবাহমান ছিল, শেষ নেই তার মরণেও।
সে চিহ্ন রেখে গিয়েছে
অদৃশ্য লতায়পাতায় মায়াবী বনে
ঢেউ ছড়িয়ে অনিন্দ্য সন্তরণে।
মন্তব্য (18)