মানুষ মানুষ মারছে, কিন্তু কই, যারা মারছে
তারা তো ভাবছে না যাদের মারা হচ্ছে তারা মানুষ!
নিরীহ, নিরাপরাধ, ভীত মানুষেরা মারা পড়ে,
ধর্মের নামে, রাষ্ট্রের নামে, একদল উচ্চাসনে বসে
অন্যদল কে শত্রু, বিধর্মী  অথবা রাষ্ট্রদ্রোহী সাজিয়ে মারে,
গৃহ থেকে বিতাড়ন করে – নারী, শিশু, বৃদ্ধা-বৃদ্ধ কাঁদে,
মা-বোন-আত্মজা ধর্ষিতা হয়, সবই ধর্ম অথবা রাষ্ট্রের নামে।

কোথায় সভ্যতা, কোথায় ভগিনী-ভ্রাতৃ-সুলভ সহমর্মিতা?
মানুষ কি আর মানুষ রইল? কোথায় মানবতা?
সে কি আজ নিহত? তাকে খুঁজে পাওয়া যাবে না কোথাও?