ঝরা পাতার মর্মরে
তুমি কি শুধুই দেখ বেদনা,
কত সুখের স্মৃতি
সেথা আছে লুকায়
তুমি কি দেখতে পাও না?

সবুজ দিনের হাসি
আলোর ছোঁয়ায়
জাগতো স্বপন রাশি রাশি,
ফুলে ফলে পল্লবিত
শাখায় শাখায় জাগতো দোলনা।

সে ছিল যে সত্যি ওগো
সেই স্মৃতি বুকে নিয়ে
আজকে তুমি অনন্দেতে ভেসে চল না!