কোথায় তুমি গেলে চলে
আসার কথা বলে
আর এলে না – শুধু ফেলে গেলে
অশ্রুভেজা একখানি রুমাল।

সেই থেকে আমি
তোমার তরে হয়েছি পাগল।

বারে বারে আসি ফিরে
বসি সেই নদীর তীরে
প্রশ্ন করি, “জানো কি
আর সে আসিবে কি ফিরে,
পিছনে কি সে আর ফিরে ফিরে চায়,
অথবা, ভুলে যায় ফেলে আসা সব কিছু
তোমারি মতন, ওগো নদী চির চঞ্চল?”