সাঁঝের ছায়ায় বঁধু হেটে চলে,
কলসীর জলে
ঢেউ ছল ছল কত কথা বলে,
গুঞ্জরিত মন রঙিন স্বপ্ন আঁকে লাজুক লতায়।

আপনা হারায়ে উন্মনা মন
ভাসিছে আশায় সুখের বেদন
যত মধু সঞ্চিত রাখিয়া বুকে,
খুব বেশী নয় চাওয়া তার,
ছোট সে সংসার
উঠুক ভরে
আবেগ-ভালোবাসা-আবদারে,
হোক প্লাবিত জোছনা কুসুম মায়ায়।