ছোট্ট একটি মেয়ে বিনা চিকিৎসায় যাচ্ছে মরে, যাচ্ছে চলে
মাথা রেখে দুঃখিনী মায়ের কোলে,
গরীব - তাই সবাই রেখেছে তাদের ফেলে
হাসপাতালের এক কোনে অবহেলে।
বসে আছে মা, কর্তব্যবিমূঢ়, ভাগ্যহত
মায়ের কান্না দেখবে কে? মানবিকতা সেই কবে হয়েছে নিহত
শুধু কেঁদে কেঁদে মেয়ে কয়,
“মা, বড় কষ্ট, আমি বাঁচবনা আর, মরে যাচ্ছি, নেই কি আমার অধিকার
আর সব ছোটদের মত এ পৃথিবীতে একটুকু ছোটাছুটি খেলিবার?