বৃষ্টি ধারায় চান করে আজ জাগল কদম ফুল
চোখ মেলে সে দেখল বাদল, চারিদিকে একি কলরোল!
টুপুর-টাপুর বৃষ্টি পড়ে গায়
মন ছুঁয়ে যায় মেঘের কাজল মায়ায়,
শ্রাবণ হাওয়ার পরশেতে নামে হৃদয়েতে শিহরণের ঢল!